ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা:প্রথমপত্র

পপেল চন্দ্র সাহা, সহকারী অধ্যাপক

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

আবদুল কাদির মোল্লা সিটি কলেজ নরসিংদী

ব্যবসায় উদ্যোগ

১। হামিম চৌধুরী একজন সফল উদ্যোক্তা। প্রযুক্তি একদিন আগামী বিশ্ব নিয়ন্ত্রণ করবে তা তিনি আগেই ধারণা করেছেন। ফলে বেশ বড় অংকের মূলধন বিনিয়োগ করে তিনি একটি আইসিটি ফার্ম স্থাপন করেন। বর্তমানে ৩০ জন যুবক তার ফার্মে কাজ করছে।

(ঘ) বেকার সমস্যা সমাধানে হামিম চৌধুরীর কার্যক্রমটি গুরুত্বপূর্ণ- উক্তির যথার্থতা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।                      উত্তর:ঘ

বেকার সমস্যা সমাধানে হামিম চৌধুরীর কার্যক্রমটি গুরুত্বপূর্ণ- এ উক্তিটি অবশ্যই যথার্থ।

হামিম চৌধুরীর কার্যক্রমটি অবশ্যই ব্যবসায় উদ্যোগ। নতুন ব্যবসায় গঠন বা নতুন পণ্য, সেবা, পদ্ধতি বা বাজার সামনে রেখে একজন ব্যবসায়ীর নতুন উদ্যোগকে ব্যবসায় উদ্যোগ বলে। উক্ত উদ্যোগের ফলে হামিম চৌধুরীর সাথে সাথে  বেকার যুবকদের ও বেকারত্ব লাঘব হচ্ছে।

উদ্দীপকের হামিম চৌধুরী একজন সফল ব্যবসায় উদ্যোক্তা। তার উদ্যোগের ফলে অনেকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। ফলে বেকারত্ব ও হ্রাস পেয়েছে। বাংলাদেশে বেকার সমস্যা দিন দিন বেড়েই চলছে। এমতাবস্থায় বেকার সমস্যা সমাধানের জন্য উদ্যোক্তারা এগিয়ে আসছে ফলে বেকারত্ব হ্রাস পাওয়ার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন ও ত্বরান্বিত হচ্ছে।

অতএব বলা যায় যে, একজন উদ্যোক্তার কার্যক্রম শুধুমাত্র ব্যক্তি পর্যায়কেই উপকৃত করে না বরং কর্মসংস্থানের সৃষ্টি করে রাষ্ট্রীয় উন্নয়নে ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বেকার সমস্যা সমাধানে হামিম চৌধুরীর কার্যক্রম গুরুত্বপূর্ণ এবং তা অবশ্যই যথার্থ।