গ্রন্থ কুটির
প্রচ্ছদ: বি. কে. দাস। মূল্য: ৩৫০ টাকা
সিস্টেমিক রোগে দাঁত ও মুখের সমস্যা, সমাধান এবং চিকিত্সা নিয়ে দিক নির্দেশনা রয়েছে এ-বইতে। দাঁত ও মুখের চিকিত্সায় যাবতীয় ওষুধ সেবনের নিয়মাবলি, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে। দাঁত ও মুখের সঙ্গে সম্পর্কিত করোনা ভাইরাস সংক্রমণ, ডেঙ্গুজ্বর, বাতজ্বর, কিডনি রোগ, লিভারের রোগ ও রক্তরোগসহ বিভিন্ন ঘাতক ব্যাধিতে আক্রান্ত রোগীদের দাঁত ও মুখের সমস্যায় করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা পাওয়া যাবে এখানে। শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এবং নেশাগ্রস্ত মানুষের দাঁত ও মুখের বিভিন্ন চিকিত্সার সমস্যা এবং সমাধানও দেওয়া হয়েছে। অটিস্টিক শিশুর সমস্যা ও দাঁতের চিকিত্সায় করণীয় সম্পর্কে রয়েছে প্রয়োজনীয় তথ্য।