বাউফলে জোয়ারের পানিতে তলিয়ে গেছে তরমুজখেত

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা

বাউফল উপজেলায় জোয়ারের পানিতে তলিয়ে গেছে তরমুজখেত। এতে ব্যাপক লোকসানের আশঙ্কা করছেন চাষিরা। সরেজমিন উপজেলার কচ্ছবিয়ারচরে দেখা গেছে, জোয়ারের পানিতে তলিয়ে গেছে প্রায় ২৫-৩০ একর খেতের তরমুজ। একই অবস্থা পাঁচ-খাজুড়িয়া, রায়সাহেবের চর, চরনিমদীসহ কয়েক চরের। চাষি ফিরোজ চৌধুরী জানান, প্রথম দফায় বাঙ্গি বিক্রি করতে পেরেছি। তরমুজখেতে জোয়ারের পানি আসায় বিশাল অঙ্কের ক্ষতি হবে। উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, চলতি মৌসুমে উপজেলায় ৯৫০ হেক্টর তরমুজের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। জোয়ারের পানিতে তরমুজখেত তলিয়ে যাওয়ায় চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে।