চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা
মাত্র পাঁচ মাস খোলা থাকার পর ফের বন্ধ ঘোষণা করা হয়েছে চুনারুঘাটে অবস্থিত সাতছড়ি জাতীয় উদ্যান। করোনা ভাইরাস সংক্রমণ রোধে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এ উদ্যানটি দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে। এর আগে গত বছরের ১৯ মার্চ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত উদ্যানটি বন্ধ ছিল। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ বলেন, এছাড়াও অন্য পর্যটন স্পট ও বিনোদন কেন্দ্রগুলো বন্ধ রাখতে জেলা প্রশাসন একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে। সাতছড়ি জাতীয় উদ্যানের সহকারী বন কর্মকর্তা মাহমুদ হোসেন বলেন, উদ্যানের গেটে বন্ধের বিজ্ঞপ্তি ঝুলিয়ে দেওয়া হয়েছে।