সালথায় সেতুর সংযোগ সড়ক বেহাল

সালথা (ফরিদপুর) সংবাদদাতা

সালথার বুড়িদিয়া-খোয়াড় সড়কের মালঞ্চ বিলের ওপর নির্মিত সেতুর দুই পাশের সংযোগ সড়ক ভেঙে বেহাল অবস্থায় পরিণত হয়েছে। কয়েক বছর যাবত্ সেতুটির ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন কয়েক গ্রামের হাজারো মানুষ। ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, এই সেতু দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ফলে মানুষ হেঁটে চলাচল করছে। উপজেলা উপসহকারী প্রকৌশলী নুরুল ইসলাম বলেন, উপজেলা প্রকৌশলী ট্রেনিংয়ে রয়েছেন। তিনি আসার পর তার সঙ্গে আলাপ করে ঐ সেতুর সংযোগ সড়ক দ্রুত মেরামত করার ব্যবস্থা করা হবে।