নেত্রকোনায় করোনা প্রতিরোধে ব্যাপক কার্যক্রম

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা জেলায় করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক কার্যক্রম নেওয়া হয়েছে। এরমধ্যে রয়েছে জনসচেতনতা বাড়ানোর জন্য মাইকিং, মাস্ক ছাড়া চলাচল নিষেধ এবং সব প্রকার সমাবেশ না করতে দেওয়া। শুক্রবার থেকেই এ কার্যক্রম শুরু করা হয়েছে। নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান জানান, পুরো জেলায় মাস্ক বিতরণ শুরু হয়েছে। পৌরসভা থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। যারা মাস্ক না পরে ঘর থেকে বের হবেন তাদের জরিমানাও করা হতে পারে।