মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা
মুক্তাগাছায় সহপাঠী বন্ধুদের ছুরিকাঘাতে এক এসএসসি পরীক্ষার্থী খুন হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে শহরের রাজবাড়ী রোডস্থ একটি গলির রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত বিজয় সাহা (১৬) তামাক পট্টির বাসিন্দা লিটন সাহার ছেলে। সে নবারুন বিদ্যানিকেতনের এসএসসি পরীক্ষার্থী ছিল। এ ঘটনায় আহত সহপাঠী আবির, অর্পণ ও দীপ্তকে মুক্তাগাছা ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ দুলাল আকন্দ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।