বাউফলে গৃহবধূকে গণধর্ষণ

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা

বাউফলে বৃহস্পতিবার রাতে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। রাতে বাড়ি ফেরার পথে তিন জন পুরুষ তাকে মুখ চেপে ধরে নির্জন বিলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে তাকে বিলের মধ্যে রেখে পালিয়ে যায়। শুক্রবার সকালে ধর্ষণের শিকার ঐ নারীকে থানায় নিয়ে যান ইউপি সদস্য দুলাল সিকদার ও নিলুফা বেগম। ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার দুলাল সিকদার বলেন, আমরা ধর্ষণের শিকার নারীকে থানায় নিয়ে এসেছি। চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক আলকাচ বলেন, চিকিত্সার জন্য তাকে হাসপাতালে পাঠিয়েছি। এছাড়াও আইনানুগ সহায়তার জন্য থানায় যেতে বলেছি। বাউফল থানার ওসি (তদন্ত) আল মামুন বলেন, ধর্ষণের অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।