বিনোদন ডেস্ক
গতমাসে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে নারীবাদী ওয়েব সিরিজ ‘বোম্বাই বেগমস’। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন পূজা ভাট, শাহানা গোস্বামী, অমৃত সুভাষসহ অনেকে। মুম্বাইয়ের বিভিন্ন স্তরের পাঁচ মহিলার গল্প অবলম্বনে ওয়েব সিরিজটি নির্মিত হয়েছে। যারা প্রেমহীন বিবাহ, বোর্ডরুমের রাজনীতি, কিশোরী হূদয় ভাঙা, কুফর ও লিঙ্গ শক্তি খেলার মাধ্যমে লড়াই করে চলেছে। মুক্তির পর থেকেই ওয়েব সিরিজটি প্রশংসায় ভাসছে। যদিও এই সিরিজটিতে নাবালিকাদের কোকেইন নেওয়ার দৃশ্য দেখানোর জন্য ভারতীয় শিশু অধিকার সংস্থার একটি নোটিশ জারি করেছিল। নারীবাদী এই সিরিজটি পর্যালোচনা করে জনপ্রিয় অভিনেত্রী পূজা ভাট পাকিস্তানি মহিলাদের প্রশংসা করেন। একটি ওয়েব শোতে পূজা বলেন, ‘এটাই আসল বেগম। রিমা ওমর, বেনজির শাহ, মেহমাল সফররাজ ও নাতাশা।’ এছাড়া টুইটারে পূজা লেখেন, কীভাবে নারীদের প্রতি যৌন হয়রানির একটি দৃশ্য করতে গিয়ে তার অশ্রু ঝরেছিল। সিরিজটির নিয়ে এরইমধ্যে অনেকে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অনেকেই মন্তব্য করেছেন সিরিজটি দেখার পর তাদের চোখের জল ধরে রাখতে পারেনি। আবার অনেকেই মন্তব্য করেছেন পূজা ভাট ও মেহমালের বক্তব্য তাদের বিমর্ষ করেছে। সমাজে চলমান নির্মমতা সিরিজটিতে নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে বলে মনে করছেন সমালোচকরা, যা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।