তা র কা ব চ ন

বিভিন্ন চ্যানেলে যখন গান প্রচার হয়, শুনে মনে হয়, আমরা অনেক বেশি প্রযুক্তিনির্ভর হয়ে গেছি। এখন দেখি মেশিনই বেশিরভাগ কাজ করছে, ক্ষেত্র বিশেষে সবই করছে। এতে গানের আবেগটা কমে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে চাচ্ছি, এখন যারা গান করছে তাদের অবশ্যই নিজের কণ্ঠের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। সবাইকে সুরে গাইতে হবে, শিখে গাইতে হবে, তাহলেই ভালো গান হবে। এটাও ঠিক, আমাদের অনেক ভালো ভালো শিল্পী আছে। তাদের সুযোগ করে দিতে হবে। এখন কিন্তু আমরা দেখি, প্রত্যেক শিল্পী নিজে একটা করে ইউটিউব চ্যানেল খুলছে। এতে করে একটা অসুবিধাও হচ্ছে। যাদের চ্যানেলের সাবস্ক্রাইবার কম, তারা ভালো গান তৈরি করলেও সেই গান বেশি শ্রোতার কাছে পৌঁছায় না। প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান যদি কোনো গান প্রকাশ করে, সেটা অনেক বেশি শ্রোতার কাছে পৌঁছায়।

 

সংগীতের বর্তমান অবস্থা মূল্যায়ন প্রসঙ্গে প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা