কুমিল্লায় নববর্ষ কাপ গলফে চ্যাম্পিয়ন আকবর খান

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সেনানিবাসের ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে মুজিববর্ষ ১ম সাইফ পাওয়ারটেক নববর্ষ কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্লাবের প্রেসিডেন্ট ও কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. জাহাঙ্গীর হারুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন। টুর্নামেন্টে দেশের বিভিন্ন গলফ ক্লাব থেকে শতাধিক গলফার অংশ নিয়েছেন। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন ব্রিগেডিয়ার আকবর খান, রানারআপ হয়েছেন লে. কর্নেল মাহমুদ, বেস্ট গ্রস বিজয়ী হয়েছেন তাসলিন কারার এবং মহিলাদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন মিসেস নাইমুল ইসলাম।