শাবিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘ইঞ্জিনিয়ারিং রিসার্স ইনোভেশন এন্ড এডুকেশন’ বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স সম্পন্ন হয়েছে।

রবিবার বিকাল ৪টায় স্কুল অব এপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, এ কনফারেন্স গবেষকদের জন্য আগামী দিনের গবেষণার ক্ষেত্রে গাইডলাইন হিসেবে কাজ করবে। আশা করি, এ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বিজ্ঞান ও প্রযুক্তিতে গবেষণার ক্ষেত্রে আরো উৎসাহিত হবে এবং নতুন নতুন জ্ঞান সৃষ্টি করবে। নতুন উদ্ভাবন শুধু এ বিশ্ববিদ্যালয়ের সম্মান বয়ে আনবে না; বরং জাতীয় উন্নয়নেও ভূমিকা রাখবে। 

তিনি আরো বলেন, শাবিপ্রবি গবেষণা কেন্দ্রের মাধ্যমে শিক্ষকদের গবেষণার ক্ষেত্রে সহায়তা প্রদান করা হচ্ছে। এ বিশ্ববিদ্যালয় গবেষণার ক্ষেত্রে দেশে ও বিদেশে খ্যাতি অর্জন করেছে। এসময় তিনি দেশি-বিদেশি গবেষকদের কনফারেন্সে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। 

উল্লেখ্য, দেশি-বিদেশি গবেষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ কনফারেন্সে মোট ১৫২টি গবেষণা প্রবন্ধ ও ২৫টি পোস্টার উপস্থাপিত হয়। 

ইত্তেফাক/জেডএইচ