ইত্তেফাক রিপোর্ট
হাতিরপুল বাজারে শাহিন বিরিয়ানি দোকান থেকে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় শেখ মো. তাহের ওরফে সুমন, আল আমিন, শান্ত ও শাকিল নামে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র্যাব জানায়, বৃহস্পতিবার বিকালে র্যাব-২ এর একটি দল হাতিরপুল বাজারের শাহিন বিরিয়ানি হাউজে অভিযান চালায়। এ সময় ঐ দোকানের একটি মোবাইল ফোনের বাক্স থেকে পাঁচ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। র্যাব জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে সুমনের শ্বশুর অ্যাম্বুলেন্স ব্যবসায়ী। তাদের অ্যাম্বুলেন্সে করে টেকনাফ থেকে ইয়াবা রাজধানীতে নিয়ে আসে। গ্রেফতারকৃতদের কলবাগান থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃত তিন জনের বিরুদ্ধে মাদক আইনে র্যাব একটি মামলা করেছে।