বিচারপতি মোরশেদের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ

আজ শনিবার উপমহাদেশের বিশিষ্ট আইনজ্ঞ, চিন্তাবিদ, নির্ভীক প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোরশেদের ৪২তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে সৈয়দ মাহবুব মোরশেদ স্মৃতি সংসদ মরহুমের বনানীর মাজারে সকাল ১০ ঘটিকায় পুষ্প অর্পণ, ফাতেহা পাঠ ও কোরআনখানির আয়োজন করেছে। এছাড়া আইনজীবীদের বিভিন্ন সংগঠন, সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান মরহুমের গৌরবোজ্জ্বল জীবনের ওপর আলোচনাসভার উদ্যোগ গ্রহণ করেছে। —প্রেস বিজ্ঞপ্তি