আন্তর্জাতিক পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী সপ্তাহে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসছেন। তবে তারা সরাসরি বৈঠক করবেন না। কারণ এরই মধ্যে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। যদিও ওয়াশিংটন জানিয়েছে, তারা এই ইস্যুতে তেহরানের সঙ্গে সরাসরি আলোচনা করতে প্রস্তুত। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে গতকাল জানানো হয়েছে, দুই দেশের প্রতিনিধিরা একই শহরে অবস্থান করলেও একই কক্ষে থাকছেন না। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছে, এটা বড় ধরনের অগ্রগতি।-রয়টার্স