জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘শান্তির অগ্রসেনা-২০২১’ শীর্ষক আন্তর্জাতিক পর্যায়ের সামরিক অনুশীলনের আয়োজন করেছে বাংলাদেশ। এ অনুশীলনে যোগ দিতে ভারতীয় সেনাবাহিনীর ৩০ জন প্রতিনিধি শনিবার (২ এপ্রিল) ঢাকায় পৌঁছেছেন।
ঢাকার ভারতীয় হাইকমিশন টুইট করে এ তথ্য জানায়। আগামী ৪ থেকে ১২ এপ্রিল এই অনুশীলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ও ভারতের সেনা সদস্যদের পাশাপাশি ভুটান ও শ্রীলঙ্কার সেনা সদস্যরাও এই অনুশীলনে যোগ দেবেন।
To mark #MujibBorsho & #Bangladesh50, a 30-member Indian Army delegation arrived in #Dhaka today to participate in multinational Military Exercise SHANTIR OGROSHENA 2021 being organized by
— India in Bangladesh (@ihcdhaka) April 3, 2021
???????? Army.
Theme of the Exercise is Robust Peacekeeping Operations ????????. pic.twitter.com/mMmJu1Lxn3
ইত্তেফাক/এসএ