আজ ইত্তেফাক ‘টুনাইট শো’-তে আসছেন কুসুম সিকদার

কণ্ঠশিল্পী, অভিনেত্রী, কবি কুসুম শিকদার। দর্শকপ্রিয় গান-অভিনয় দিয়ে জয় করেছেন মানুষের হৃদয়। ‘নীল ক্যাফের কবি’ নামে কবিতার বই প্রকাশ করে প্রশংসিত হয়েছেন তিনি। এবার অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কুসুম সিকদারের নতুন গল্পের বই ‘অজাগতিক ছায়া’।

শনিবার সন্ধ্যা ৭টায় ইত্তেফাক অনলাইনের নিয়মিত আয়োজন ‘টুনাইট শো’-এ আসছেন কুসুম। এসময় তার নতুন বই ‘অজাগতিক ছায়া’ ও জীবনের অজনা নানান বিষয় শেয়ার করবেন তিনি।

ইত্তেফাক অনলাইন ইনচার্জ জনি হকের সঞ্চালনায় রাত ৭টায় ইত্তেফাকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে একসঙ্গে সরাসরি দেখা যাবে অনুষ্ঠানটি। কুসুম শিকদারের কাছে কিছু জানতে চাইলে লিখতে পারেন মন্তব্যের ঘরে।

কুসুমের প্রথম একক অ্যালবাম তুমি আজ কত দূরে প্রকাশিত হয় ১৯৯৯ সালে। এরপর তার  ‘জীবনের যত পাওয় ‘ এবং ‘অদল বদল’ বের হয় ২০০০ এবং ২০০১ সালে। দীর্ঘ ১৬ বছর পর ‘নেশা’ শিরোনামে তার একটি একক গান প্রকাশিত হয় ২০১৭ সালে। এরপর ২০০২ সালে তিনি লাক্স-আনন্দধারা ফটোজেনিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন কুসুম। ২০১০ সালে ‘গহীনে শব্দ’ দিয়ে কুসুম শিকদারের বাংলা চলচ্চিত্রে অভিষেক হয়। তার দ্বিতীয় চলচ্চিত্র লাল টিপ-এর জন্য তিনি শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন এবং তার অভিনীত পরবর্তী চলচ্চিত্র শঙ্খচিল-এর জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

ইত্তেফাক/বিএএফ