চাঁদপুরের হাজীগঞ্জে নিখোঁজ শিশুসহ দুই মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের বকাউল বাড়ির পাশের ডোবা থেকে শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১১ টার দিকে একই ইউনিয়নের পশ্চিম বাজারগাঁও গ্রামের সূত্রধর বাড়ি থেকে মনোরোমা সূত্রধর (৬০) নামে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গত ৩০ মার্চ বিকেলে বাড়ির পাশে অন্যান্য শিশুর সাথে খেলার সময় নিখোঁজ হন শিশু জারা (৩)। তার বাবা বিল্লাল হোসেন ঢাকায় একটি প্রাইভেট ফার্মে কর্মরত। তারা স্ব-পরিবারে বাড়িতে আসলে বিকেলে খেলার সময় নিখোঁজ হন শিশু যারা। এ ঘটনায় ওই দিন রাতে হাজীগঞ্জে থানায় নিখোঁজ ডায়েরি করেন শিশুর বাবা মাসুদ আলম।
জিডির সূত্র ধরে হাজীগঞ্জ থানার এসআই ইউনুছ কয়েকবার ওই এলাকাসহ বিভিন্ন স্থানে খোঁজখবর নিলেও শিশুটি সন্ধান পাওয়া যায়নি।
শনিবার (৩ এপ্রিল) দুপুরে এলাকাবাসী বাড়ির পাশের ডোবায় কচুরিপানার ভেতরে শিশুর লাশটি ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে শিশুর লাশ উদ্ধার করে।
এদিকে একই উপজেলার রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও গ্রামের সূত্রধর বাড়ি থেকে মনোরোমা সূত্রধর (৬০) নামে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ নিহত মনোরামা সূত্রধরের ছেলে গৌরাঙ্গ চন্দ্র সূত্রধরের স্ত্রী শিবা রানীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
মনোরামা শূত্রধর পরিবারের হরেন্দ্র চন্দ্র সূত্রধর এর স্ত্রী। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
স্থানীয় বাসিন্দা নেপাল চন্দ্র সূত্রধর ও হৃদয় নামের যুবক বিকাল তিনটার দিকে বাড়ির একটি পুকুরের পাশ থেকে ওই নারীকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরে সন্ধ্যায় ওই নারীর মৃত্যু হয়।
সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ ও হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুনুর রশিদ ঘটনাস্থলে উপস্থিত হন।
নিহত নারী মনোরোমা সূত্রধরের মেয়ের জামাতা অভিলাষ চন্দ্র সূত্রধর জানান, গৌরাঙ্গ সূত্রধর ও তাঁর স্ত্রী শিবা রাণী সূত্রধর শ্বাশুড়ীকে মারধর করতো এবং ঠিকমত খাবার দিত না। যে কারণে থানায় একবার সাধারণ ডায়েরিও করা হয়েছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুনুর রশিদ জানান, নিখোঁজ শিশুর বাবা হাজীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছে। সেখানে উল্লেখ, করেছেন খেলতে গিয়ে হারিয়েগেছে। বিষয়টি মাথায় রেখে আমরা তদন্ত করেছি। কিছুক্ষণ পূর্বে খবর পেয়েছি শিশুটির লাশ বাড়ীর পাশের ডোবায় ভেসে উঠেছে। মৃতদেহ উদ্ধার করেছি। মনোরোমা সূত্রধর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।
ইত্তেফাক/এমএএম