বাংলাদেশস্থ জাপান দূতাবাস ও বাংলাদেশ জুডো ফেডারেশেনের যৌথ উদ্যোগে ‘স্পোর্ট ফর টুমরো জুডো চ্যাম্পিয়নশিপ ২০১৯’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আয়োজিত মহিলা জুডো খেলোয়াড়দের এ চ্যাম্পিয়নশিপে জুনিয়র ও সিনিয়র গ্রুপে ঢাকা ছাড়াও বরিশাল, চাঁপাই নবাবগঞ্জ, রাজশাহী, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও যশোর জেলার ২১ টি ক্রীড়া সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও জুডো ক্লাবের ১০৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
আরো পড়ুন: কোচিং বাণিজ্য বন্ধে নীতিমালা নিয়ে রায় ৭ ফেব্রুয়ারি
জুডো মূলত জাপানিজ ঐতিহ্যবাহী মার্শাল আর্ট হলেও বর্তমানে পৃথিবীর সব দেশে-ই বহুল চর্চিত ও জনপ্রিয়। এছাড়া জুডো ১৯৬৪ সাল থেকে অলিম্পিক গেমসে অন্তর্ভুক্ত হয়ে আসছে।
ইত্তেফাক/বিএএফ