সাশ্রয়ী খরচে নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিতের পাশাপাশি অ্যাম্বুলেন্স, আইসিইউ, ডাক্তার, নার্স, লাশবাহী গাড়িসহ বেশ কিছু ভিন্ন সুবিধা দিয়ে যাত্রা শুরু করেছে ডিজিটাল রাইড। গত বুধবার বিকেলে রাজধানীর একটি হোটেলে প্রধান অতিথি হিসেবে নতুন এ রাইডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক পরিচালক চৌধুরী মুনির উদ্দিন মারফুজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিজিটাল রাইডের সিইও তরুণ উদ্যোক্তা ফখরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের এমক্যাশের সিইও শহীদুল্লাহ মজুমদার, ফারাজী হাসপাতালের চেয়ারম্যান আনোয়ার ফারাজী ইমন, ব্যান্ড অ্যাম্বাসেডর ব্যারিস্টার সিয়াম আহমেদ। এছাড়া বিআরটিএ, গ্রামীণফোন, নগদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, নারী বাইকারদের জন্য আলাদা সুযোগ রয়েছে। একমাত্র ডিজিটাল রাইড এক্সক্লুসিভ অ্যাম্বুলেন্সের সেবা নিয়ে আসছে। সাধারণ, আইসিইউ, মরদেহবাহী অ্যাম্বুলেন্সের সেবা পাওয়া যাবে অ্যাপসের মাধ্যমে। আন্তঃজেলা যোগাযোগের জন্য রয়েছে প্রাইভেট, মাইক্রো ও হাইয়েস। এক অ্যাপে সব রাইড মিলবে।—প্রেস বিজ্ঞপ্তি