ক্যাপসন নিউজ

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের নবম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে গতকাল শনিবার প্রধান কার্যালয়ে কেক কাটেন ব্যাংকের এমডি ও সিইও তারিকুল ইসলাম চৌধুরী। এ সময় ডিএমডি শফিউদ্দিন আহমেদ, মো. কামাল উদ্দিন ও মো. আলতাফ হোসেন ভুঁইয়া, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানসহ শাখা ব্যবস্থাপক ও শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন

০০০০

ই-কমার্স প্ল্যাটফরম সাজগোজের প্রসাধনসামগ্রী এখন থেকে পেপারফ্লাই গ্রাহকদের কাছে পৌঁছে দেবে। সম্প্রতি সাজগোজের প্রধান পরিচালনা কর্মকর্তা মিল্কি মাহমুদ এবং পেপারফ্লাইয়ের মহাব্যবস্থাপক বিপণন, রিয়াজ উদ্দিন খান ও মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম ফাহমি এ বিষয়ে চুক্তিতে সই করেন

০০০

সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড সম্প্রতি গিগা টেক লিমিটেডের সহযোগিতায় একটি সম্পূর্ণ ডিজিটাইজড তাত্ক্ষণিক ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং পণ্য ‘এমটিবি সিম্পলের’ উদ্বোধন করে, যা বাংলাদেশ ব্যাংকের ইকেওয়াইসি গাইডলাইন অনুসারে গ্রাহকদের কাটিং-এজ, উন্নততর এবং ঝামেলামুক্ত ব্যাংক অ্যাকাউন্ট খোলার অভিজ্ঞতা দেবে। ব্যাংকের এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান সম্প্রতি এমটিবির প্রধান কার্যালয়ে এই বিশেষ সল্যুশন আনুষ্ঠানিকভাবে চালু করেন। এ সময় গিগা টেক লিমিটেডের এমডি সামিরা হিমিকা উপস্থিত ছিলেন

০০০০

এনএসইউ সিন্ডিকেট হলে সম্প্রতি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ ও নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আইসিএবির সভাপতি মাহমুদ উল হাসান খসরু এফসিএ ও এনএসইউর উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন