সাপ্তাহিক দর কমার শীর্ষে আইএফআইসি

ইত্তেফাক রিপোর্ট

বিদায়ি সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২৩টির বা ৩৩ দশমিক ১৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে শেয়রদর সবচেয়ে বেশি কমেছে আইএফআইসি ব্যাংকের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে আইএফআইসির শেয়ারের ক্লোজিং দর ছিল ১১ দশমিক ৯০ টাকায়। আর বিদায়ি সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১০ টাকায়। অর্থাত্ সপ্তাহের ব্যবধানে ব্যাংকটির শেয়ারদর ১ দশমিক ৯০ টাকা বা ১৫ দশমিক ৯৭ শতাংশ কমেছে। ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ডাচ্-বাংলা ব্যাংকের ১৪ দশমিক ১৮ শতাংশ, একটিভ ফাইন কেমিক্যালের ১৩ দশমিক ৫৮ শতাংশ, আমান কটনের ১৩ দশমিক ১০ শতাংশ, শ্যামপুর সুগারের ১২ দশমিক ৯০ শতাংশ, অ্যাপোলো ইস্পাতের ৮ দশমিক ২০ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৭ দশমিক ৪৬ শতাংশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৬ দশমিক ৭৬ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইনসিওরেন্সের ৬ দশমিক ৫৯ শতাংশ এবং প্রিমিয়ার লিজিংয়ের শেয়ারদর ৬ দশমিক ৩৫ শতাংশ কমেছে।