ব্যাংকিং সুবিধার বাইরে থাকা নারীদের আর্থিক স্বাক্ষরতার লক্ষ্যে এগিয়ে এসেছে প্রাইম ব্যাংকের নারী উদ্যোগ ‘নীরা’। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ‘নীরা মাস’ উদ্যাপনের অংশ হিসেবে প্রাইম ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ তাদের শাখার আশপাশের কমিউনিটি পরিদর্শন করে নারীদের আর্থিক স্বাক্ষরতা ও অর্থ ব্যবস্থাপনার পরামর্শ দেয় এবং তাদের আর্থিক অন্তর্ভুক্তির উদ্যোগ নেয়। এই মহামারির সময়েও প্রাইম ব্যাংকের নারী কর্মকর্তারা বস্তি, স্কুল, আদিবাসী সম্প্রদায় ও এনজিও অফিস পরিদর্শন করে আর্থিক স্বাক্ষরতার বার্তা পৌঁছে দিয়েছে এবং আর্থিক নিরাপত্তা ও আর্থিক স্বাধীনতার গুরুত্ব সম্পর্কে অবহিত করার সাহসী ও চ্যালেঞ্জিং উদ্যোগ গ্রহণ করেছে। এ উদ্যোগ সম্পর্কে প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও এ এন এম মাহফুজ বলেন, ‘আমরা মনে করি নীরার উদ্যোগের ফলে ব্যাংকিং সুবিধার বাইরে থাকা সমাজের অনেক নারী প্রথমবারের মতো ব্যাংক একাউন্ট খোলার সুযোগ পাবেন। এর ফলে তাদের আর্থিক নিরাপত্তা সুদৃঢ় হবে। নিম্ন আয়ের মানুষের জন্য আর্থিক ব্যবস্থাপনা ও আর্থিক জ্ঞানের আলো ছড়িয়ে দিতে আমরা পদক্ষেপ অব্যাহত রাখব।—প্রেস বিজ্ঞপ্তি