কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা
কাঠালিয়ার আওরাবুনিয়া ইউনিয়নে একটি পুকুর দীর্ঘদিন ধরে কচুরিপানায় ভর্তি থাকায় ভোগান্তিতে ছিল দুই গ্রামের বাসিন্দারা। পরে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মো. মইনুল হোসেন উজ্জ্বল জমাদ্দারসহ আরো কয়েক জনের উদ্যোগে স্থানীয়দের নিয়ে স্বেচ্ছাশ্রমে পুকুরের কচুরিপনা পরিষ্কার করা হয়। রিয়াজুল নকীব ও আল-আমিন হাওলাদারসহ অনেকে জানান, দীর্ঘদিন ধরে পুকুরটি কচুরিপানায় ভরে ছিল। কয়েক দিন ধরে কচুরিপনা অপসারণ করায় স্থানীয়দের উপকার হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মো. মইনুল হোসেন উজ্জ্বল জমাদ্দার বলেন, ‘স্থানীয় মানুষের পানির সুবিধার জন্য কয়েক দিনে পুকুরটির কচুরিপানা পরিষ্কার করা হয়।’