সুজানগরে খাল থেকে নবজাতকের লাশ উদ্ধার

সুজানগর (পাবনা) সংবাদদাতা

সুজানগরে খাল থেকে দুই দিন বয়সি এক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে আমিনপুর থানাপুলিশ। শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার আহম্মদপুর গ্রামসংলগ্ন আত্রাই নদীর খাল থেকে ঐ লাশ উদ্ধার করা হয়।

আমিনপুর থানার অফিসার ইনচার্জ মো. রওশন আলী জানান, স্থানীয় লোকজন নবজাতকের লাশ ভাসতে দেখে থানাপুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর পাশাপাশি ডিএনএ পরীক্ষার ব্যবস্থা নিয়েছে।