কিশোরগঞ্জে তিন মণ কুমড়ায় মিলছে না এক কেজি মাংস

কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা

কিশোরগঞ্জ উপজেলায় মিষ্টিকুমড়ার দাম নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। বাজারে প্রতি কেজি কুমড়া বিক্রি হচ্ছে তিন থেকে পাঁচ টাকা দরে। তারা বলছেন, দুই-তিন মণ মিষ্টিকুমড়া বিক্রি করে এক কেজি মাংসের দামও পাচ্ছেন না। চাষি রবিউল ইসলাম বলেন, এবার চার বিঘা জমিতে কুমড়া চাষ করে ৩০ হাজার টাকা লোকসান হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, করোনা পরিস্থিতির কারণে ক্রেতা না আসায় চাষিরা সঠিক দাম পাচ্ছেন না।