খলিলুর রহমান রতন
ভাণ্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নের বাসিন্দা, স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক থানা আনছার ও ভিডিপি কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান রতনকে (৬৫) গতকাল শনিবার রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজায় জাতীয় পার্টি-জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, যুগ্ম আহ্বায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো.মজিবুর রহমান চৌধুরী, গৌরীপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরুল হক চান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক সিকদার, স্থানীয় প্রবীণ সমাজসেবক মো. ইব্রাহীম হোসেন প্রমুখ অংশগ্রহণ করেন। তার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি, দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন, দৈনিক ইত্তেফাকের প্রকাশক এবং আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় সদস্য তারিন হোসেন। এছাড়াও শোকপ্রকাশ করেছেন জাতীয় পার্টি-জেপির ভাণ্ডারিয়া উপজেলা আহ্বায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মাহিবুল হোসেন মাহিম, সদস্য সচিব এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার প্রমুখ।