কেরানীগঞ্জে বাসচাপায় পথচারীর মৃত্যু

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমতলী বাবুবাজার সেতুর দক্ষিণ প্রান্তের ঢাল এলাকায় শনিবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৮টায় একটি যাত্রীবাহী বাস অজ্ঞাতনামা এক পথচারীকে চাপা দিয়ে চলে যায়।

এলাকাবাসী আহত অবস্থায় পথচারীকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পথচারীকে চাপা দিয়ে ঘাতক বাসটি পালিয়ে যায়। বাসটিকে আটকের চেষ্টা চলছে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে নিহতের সুরাতহাল রিপোর্ট তৈরি শেষে লাশ মর্গের হীমাগারে রাখা হয়েছে। তবে নিহতের নাম পরিচয় জানা যায়নি। রবিবার ময়না তদন্ত করা হবে। এ ব্যাপার থানায় মামলা প্রক্রিয়াধীন আছে। 

ইত্তেফাক/এসজেড