বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর দক্ষিণ প্রান্তে কদমতলী এলাকায় গাড়ি চাপায় এক পথচারী নিহত হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় ডিএম পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস বেপরোয়া চালিয়ে অজ্ঞাত পরিচয় এক পুরুষ পথচারীকে চাপা দেয়। এলাকাবাসী আহত অবস্থায় উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে রাত সোয়া ৯টায় কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন বাসটি পালিয়ে গেছে। বাসটিকে আটকের চেষ্টা চলছে। মিটফোর্ড হাসপাতালে সুরাতহাল রিপোর্ট তৈরি শেষে লাশ মর্গের হিমাগারে রাখা হয়েছে। এ ব্যাপার থানায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে।