ডে-কেয়ার স্থাপনে সরকারের অনুমোদন লাগবে, সংসদে বিল

শিশু দিবাযত্ন কেন্দ্র বা ডে-কেয়ার স্থাপন করতে হলে সরকারের কাছ থেকে অনুমোদন ও সনদ নিতে হবে—এমন বিধান রেখে গতকাল শনিবার সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছ। ডে-কেয়ার থেকে শিশু হারিয়ে গেলে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ডের পাশাপাশি পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানার প্রস্তাব করা হয়েছে বিলে।

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা ‘শিশু দিবাযত্ন কেন্দ্র বিল-২০২১’ সংসদে উত্থাপন করেন। পরীক্ষা করে দুই মাসের মধ্যে সংসদে প্রতিবেদন দিতে বিলটি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

এ আইন পাশ হওয়ার পর অনুমোদন ছাড়া কেউ শিশু দিবাযত্ন কেন্দ্র পরিচালনা করতে পারবে না। অনুমোদন ও নিবন্ধন ছাড়া শিশু দিবাযত্ন কেন্দ্র চালালে ২ বছরের জেল ও ১০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে এতে।

ইত্তেফাক/জেডএইচডি