কাপাসিয়া গণপিটুনিতে গরু চোর নিহত

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বড়পুশিয়া গ্রামে গণপিটুনিতে এক গরু চোর নিহত হয়েছে। এ সময় অপর তিন চোর পালিয়ে গেছে। রবিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

নিহতের নাম নজরুল ইসলাম। সে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বুলুবের গ্রামের কান্দাপাড়া এলাকার আব্দুল বাতেনের ছেলে।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ আলম চাঁদ জানান, উপজেলার বড়পুশিয়া গ্রামের বাচ্চু মিয়ার বাড়িতে গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে চারজন গরু চুরি করতে আসে। চোরেরা গোয়াল ঘরের তালা ভাঙার জন্য তালাতে আঘাত করে। তখন তালা অ্যালার্ম বেজে ওঠে। অ্যালার্ম বাজার শব্দ শুনে বাড়ির লোকজন টের পেয়ে গোয়াল ঘরের কাছে গিয়ে চোর দেখতে পেয়ে চিকিৎসার দেয়।  এ সময় গোয়াল ঘরের বাইরে থাকা ৩ চোর পালিয়ে যায়। পরে গোয়াল ঘরের ভিতর এক চোরকে পেয়ে উপস্থিত লোকজন পিটুনি দেয়। রবিবার সকালে খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে গুরুতর আহত অবস্থায় নজরুল ইসলামকে উদ্ধার করে প্রথমে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে জরুরি চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

ইত্তেফাক/ইউবি