বিজ্ঞান
হিমন এডওয়ার্ড গমেজ, সিনিয়র শিক্ষক
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
পদার্থ ও শক্তি
১. তাপ সঞ্চালিত হওয়ার উপায়গুলো কী কী?
উ:পরিবহন, পরিচলন এবং বিকিরণ।
২. কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ কোন পদ্ধতিতে সঞ্চালিত হয়?
উ:পরিবহন।
৩.তরল এবং বায়বীয় পদার্থের মধ্য দিয়ে তাপ কোন পদ্ধতিতে সঞ্চালিত হয়?
উ:পরিচলন।
৪. বিকিরণ কী?
উ:যে প্রক্রিয়ায় তাপ শক্তি কোনো মাধ্যম ছাড়াই উত্স থেকে চারদিকে ছড়িয়ে পড়ে তাই বিকিরণ।
৫. আগুন কিংবা বৈদ্যুতিক বাতি থেকে কোন প্রক্রিয়ায় তাপ পাওয়া যায়?
উ:বিকিরণ।
৬.আমাদের দেখতে সাহায্য করে কোন শক্তি?
উ:আলোক শক্তি।
৭. আলো কোন পদ্ধতিতে সঞ্চালিত হয়?
উ:বিকিরণ।
৮. আলোর সঞ্চালনের জন্য কী প্রয়োজন হয় না?
উ:কোনো মাধ্যমের।
৯. চাঁদ, তারা এবং সূর্য থেকে আলো কোন প্রক্রিয়াতে পৃথিবীতে আসে?
উ:বিকিরণ প্রক্রিয়াতে।
১০. তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস কোন ধরণের শক্তির উত্স?
উ:অনবায়নযোগ্য শক্তির উত্স।
১১. কোন শক্তির উত্স নিঃশেষ হলে তা সহজে তৈরি হয় না?
উ:অনবায়নযোগ্য শক্তির উত্স।
১২. শক্তির অপচয় পরিবেশের জন্য কী?
উ:ক্ষতিকর।
১৩. কীভাবে আমরা শক্তির অপচয় রোধ করতে পারি?
উ:শক্তির যথাযথ ব্যবহার করে।
১৪. ব্যবহারের পর বৈদ্যুতিক বাতি এবং যন্ত্রপাতি কী করতে হবে?
উ:বন্ধ রাখতে হবে।
১৫. বাড়িতে ছায়ার ব্যবস্থা করার জন্য কী করতে হবে?
উ:গাছ লাগাতে হবে।
১৬. পদার্থ কী?
উ:যার ওজন আছে এবং জায়গা দখল করে তাই পদার্থ।
১৭. পদার্থ কী দিয়ে গঠিত?
উ:খালি চোখে দেখা যায় না এমন সূক্ষ্ম কণা দিয়ে পদার্থ গঠিত।
১৮. পরমাণু কী?
উ:খালি চোখে দেখা যায় না এমন সূক্ষ্ম কণা দিয়ে পদার্থ গঠিত। পদার্থের এই সূক্ষ্ম কণাই হলো পরমাণু।
১৯. অণু কী?
উ:পদার্থের সূক্ষ্ম কণা হলো পরমাণু। দুই বা ততোধিক পরমাণু একত্রিত হয়ে অণু গঠিত হয়।
২০. কোনটি অসংখ্য অণুর সমষ্টি?
উ: পদার্থ।
২১. পানি একটি কী? উ:পদার্থ।
২২. পানির কয়টি অবস্থা?
উ:তিনটি।
২৩. পানির তিনটি অবস্থা কী কী?
উ:বরফ, পানি এবং জলীয় বাষ্প।
২৪. পানি কী দ্বারা গঠিত?
উ: অসংখ্য পানির অণু।
২৫. কঠিন পদার্থে পানির অণুসমূহ কীভাবে থাকে?
উ: কঠিন পদার্থ যেমন- খুব কাছাকাছি থাকে এবং তাদের বন্ধন অনেক বেশি দৃঢ় হয়।
২৬. তরল পদার্থে অণুসমূহ কীভাবে থাকে?
উ:তরল পদার্থ যেমন- পানিতে পানির অণুসমূহ যথেষ্ট কাছাকাছি থাকলেও তাদের চলাচল করার জন্য অণুগুলোর মাঝে অল্প কিছু খালি জায়গা থাকে।