হাবিবের শারীরিক অবস্থা স্থিতিশীল

সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে তিনি অনেক দুর্বল হয়ে পড়েছেন। তার মাংস পেশিতে ব্যথা রয়েছে। এছাড়া কৃতিমভাবে অক্সিজেন দেওয়ার প্রয়োজন হচ্ছে না। চিকিৎসকরা বলেছেন দুর্বলতা কাটাতে হাবিবের পর্যাপ্ত পুষ্টি প্রয়োজন।

কয়েকদিন আগ থেকে ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন তিনি। শনিবার রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় জনপ্রিয় এই তারকাকে।

ওই দিন হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ চক্রবর্তী জানিয়েছিলেন, ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন হাবিব। এখন তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।

দেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদের ছেলে হাবিব ওয়াহিদ।

ইত্তেফাক/বিএএফ