জামিন জালিয়াত চক্রের এক সদস্য গ্রেফতার

ইত্তেফাক রিপোর্ট

জামিন জালিয়াতি করে মাদক মামলার তিন আসামিকে মুক্ত করার অপরাধে আবু বক্কর নামে এক জনকে গ্রেফতার করেছে সিআইডি। গত শনিবার রাতে খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সিআইডি বলছে, জামিন জালিয়াতি বড় ধরনের অপরাধ। জামিন জালিয়াতিতে মুক্ত ঐ তিন আসামির মধ্যে এক নম্বর আসামি আবু বক্কর। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে। গতকাল রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থার ডিআইজি শেক নাজমুল আলম জানান, একটি চক্রের সহায়তায় মাগুরা সেশন জজ আদালতের মাদক নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় জামিন জালিয়াতি করে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হয় তিন অপরাধী।