চট্টগ্রামে টিলা কাটার দায়ে অর্থ জরিমানা

চট্টগ্রাম অফিস

নগরীর ষোলশহর এলাকায় টিলা কাটার দায়ে এক নারীকে ৩ লাখ ২০ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। গতকাল রবিবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক নূর উল্লাহ নূরী শুনানি শেষে এই আদেশ দিয়েছেন। পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিয়া মাহামুদুল হক বলেন, নগরীর ষোলশহর এলাকায় টি কে চট্টগ্রাম হাউজের সামার হিলের পাশে টিলা কাটার দায়ে খালেদা বেগম নামে এক নারীকে অর্থ জরিমানা করা হয়েছে। তার স্বামীর নাম আবুল কালাম। পরিবেশ অধিদপ্তরের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে টিলা কেটে সমান করার প্রমাণ পায়। পরে তাদের শুনানিতে ডাকা হয়েছিল।