ঝিনাইদহে বেতন বৃদ্ধির দাবিতে মানববন্ধন

ভ্রাম্যমাণ প্রতিনিধি

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে ঝিনাইদহের পরিচ্ছন্নতা কর্মীরা। বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশনের আয়োজনে রবিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্টের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলা ও উপজেলা থেকে আসা পরিচ্ছন্নতা কর্মীরা অংশ নেয়। এ সময় সংগঠনটির কেন্দ্রীয় মহাসচিব রম্ভুনাথ বাঁশফোর, জেলা শাখার সভাপতি বিশ্বজিত্ বাঁশফোর, সাধারণ সম্পাদক দর্পণ বাঁশফোর, সদর উপজেলা শাখার সভাপতি রঞ্জ দাস, কোটচাঁদপুর উপজেলা শাখার সভাপতি অসিম দাসহ অন্যরা বক্তব্য রাখেন। তারা দৈনিক ৪০০ টাকা হাজিরা ভিত্তিতে বেতন, নাগরিক সমমর্যাদা ও পরিচ্ছন্নতা কর্মীদের বাসস্থানের ব্যবস্থা করার দাবি জানান।