মেলান্দহে উরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন

মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নের খাসিমারা-রোকনাইপাড়াসংলগ্ন উরমা নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন চলছেই। এতে ভাঙছে পার, বিলীন হচ্ছে আবাদি জমি, নদী। অভিযোগ রয়েছে একটি প্রভাবশালী মহল গুচ্ছগ্রামের মাটি কাটার অজুহাতে গত দুই মাস যাবত্ উরমা নদী থেকে বালু তুলছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীন জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। সহকারী কমিশনার (ভূমি) সিরাজুল ইসলাম জানান, স্থানীয় কৃষকদের অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে ব্রহ্মপুত্র নদীতে অভিযান চালিয়ে ড্রেজার মেশিন পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারেও অচিরেই ব্যবস্থা নেওয়া হবে।