ভাণ্ডারিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

ভাণ্ডারিয়া উপজেলায় রবিবার সকালে পুকুরে ডুবে আবু ফারায়বা রাহুল (০২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলা পৌর শহরের জামিরতলা মহল্লার মো. কবির ফরাজির ছোট ছেলে। নিহত শিশুর মা সীমা আক্তার জানান, সকালে রাহুল বাড়ীর আঙিনায় খেলছিল। এক পর্যায়ে সে অন্য শিশুর সঙ্গে বাড়ীর পেছনে পুকুর পাড়ে হাঁস তাড়াতে গিয়ে পুকুরে পড়ে যায়। অনেক্ষণ খুঁজে না পেয়ে পুকুর পাড়ে গিয়ে ছেলেকে ভাসতে দেখে তাত্ক্ষনিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।