চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা
দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে বেগমগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। রবিবারের রিপোর্ট অনুযায়ী এদিন ২১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় ৪০ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠালে এর মধ্যে ২১ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ হওয়ার রিপোর্ট পাওয়া গেছে। যেভাবে বেগমগঞ্জে সংক্রমণ বাড়ছে তাতে পরিস্থিতি কোথায় যায় বলা মুশকিল।