পোশাকশ্রমিকদের জন্য ফিল্ড হাসপাতাল তৈরির নির্দেশ

ইত্তেফাক রিপোর্ট

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সোমবার থেকে দেশব্যাপী দ্বিতীয়বারের মতো লকডাউন ঘোষণা করেছে সরকার। এ লকডাউনের সময় গার্মেন্টস বা পোশাকশ্রমিকদের জন্য ফিল্ড হাসপাতাল করার নির্দেশনা দিয়েছে সরকার। গতকাল রবিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে শিল্পকারখানা ও নির্মাণকার্যক্রম চালু রাখার কথা বলা হয়েছে। শিল্পকারখানার শ্রমিকদের নিজ নিজ প্রতিষ্ঠানের পরিবহন ব্যবস্থা এবং বিজিএমইএ ও বিকেএমইএকে শিল্পকারখানা এলাকার কাছাকাছি সুবিধাজনক স্থানে ফিল্ড হাসপাতাল বা চিকিত্সার ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।