অগ্রণী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক (জিএম) পদোন্নতি লাভ করেছেন মো. আবদুছ ছামাদ পাটওয়ারী। তিনি ১৯৮৮ সালে ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির মাধ্যমে সিনিয়র অফিসার হিসেবে অগ্রণী ব্যাংকে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। কর্মজীবনে তিনি একাধিক করপোরেট শাখাসহ বিভিন্ন শাখা, সার্কেল এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। —প্রেস বিজ্ঞপ্তি