সম্প্রতি অনলাইন ভার্চুয়াল পদ্ধতিতে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডের বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান সালমান এফ রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদসহ পরিচালকদের মধ্যে ও কে চৌধুরী, এ বি সিদ্দিকুর রহমান, রীম সামসুদ্দোহা, মাসুদ একরাম উল্ল্যাহ খান, শাহ মনজুরুল হক, নির্বাহী পরিচালক এবং কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ আসাদ উল্ল্যাহ।
সভায় সর্বসম্মতিক্রমে ইসলামী শরিয়াহ অনুযায়ী সুকুক আল ইটিসনা কার্যক্রমে উদ্ভাবক বেক্সিমকো লিমিটেডকে ৩ হাজার কোটি টাকার আর্থিক অনুমোদন দেয়। তিস্তা সোলার লিমিটেড এবং করতোয়া সোলার লিমিটেড প্রকল্পগুলি নির্মাণের জন্য, যাহা বেক্সিমকো পাওয়ার কোম্পানি লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান। বিএসইসির অনুমোদন নিয়ে বিধি ও শর্তাদি মেনে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জামাদি ক্রয়ে ব্যয় করা হবে। বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার উক্ত ভার্চুয়াল আলোচনায় অংশগ্রহণ করেন। —প্রেস বিজ্ঞপ্তি