‘এক্সারসাইজ শান্তির অগ্রসেনা’ উদ্বোধন সেনাবাহিনী প্রধানের

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাসে গতকাল রবিবার আন্তর্জাতিক সামরিক প্রশিক্ষণ ‘এক্সারসাইজ শান্তির অগ্রসেনা’র উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। সামরিক প্রশিক্ষণটির উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষ্যে শান্তি প্রতিষ্ঠায় জাতির পিতার নিরলস প্রচেষ্টাকে সমুন্নত রাখতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

এ সময় সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান, ১৯ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়ার মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। —আইএসপিআর