জনপ্রশাসন মন্ত্রণালয়ে শেখ মো. ইউসুফ হারুনকে সিনিয়র সচিব পদে পদোন্নতি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেবা ও সুরক্ষা বিভাগের নতুন সচিব নিয়োগ করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাট ও বস্ত্র মন্ত্রণালয় থেকে লোকমান হোসেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আব্দুল মান্নানকে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। ভূমি ও আপিল বোর্ডের চেয়ারম্যান মোকাব্বির হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেবা ও সুরক্ষা বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।