আওয়ামী লীগের ত্রাণ উপকমিটির করোনা প্রতিরোধক সামগ্রী বিতরণ

করোনা ভাইরাস প্রতিরোধক সামগ্রী বিতরণ করেছে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি। গতকাল রবিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলীয় সভানেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশনায় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সার্বিক তত্ত্বাবধানে করোনা ভাইরাস প্রতিরোধক সামগ্রী বিতরণ করা হয়। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সিংয়ে সংযুক্ত থেকে এ বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করেন।

গতকাল করোনা প্রতিরোধক সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, উপ-দপ্তর সম্পাদক মো. সায়েম খান, কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফরাজি, সৈয়দ আব্দুল আউয়াল শামীম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, আঞ্জুমানে মুফিদুল ইসলামের ট্রাস্টি মো. শহীদুল্লাহ মিনু প্রমুখ।