হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনায়েদ বাবুনগরী, সাবেক মহাসচিব প্রয়াত নূর হুসাইন কাসেমী, মুহাম্মদ মামুনুল হকসহ ২৪ নেতা ও ৩০ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। গতকাল ব্যাংক হিসাব তলবের ঘোষণা আসে সংস্থাটির পক্ষ থেকে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে এ হিসাবগুলো তলব করা হয়েছে।
হেফাজতের আমির ও মহাসচিব ছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইলসামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মামুনুল হক, হেফাজতে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মুহাম্মদ মাহফুজুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, মহাসচিব সৈয়দ ফয়জুল করীম, আল-হাইয়্যাতুল উলয়াও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি মাহমুদুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, বাংলাদেশ ইমাম ও মুসল্লি ঐক্য পরিষদ ডেমরার সদস্য সচিব মাওলানা মাহমুদুল হাসান সিরাজী, একই সংগঠনের কদমতলী শাখার মাওলানা আব্দুল আলিম সাইফি, শ্যামপুর শাখার মাওলানা আব্দুল হক, হেফাজতে ইসলাম বাংলাদেশের অর্থ-সম্পাদক মুফতি মুরি হোসাইন কাসেমী, ব্রাহ্মণবাড়িয়ার দারুল আরকাম মাদ্রাসার পরিচালক আল্লামা সাজিদুর রহমান,
জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার পরিচালক আল্লামা মুফতি মোবারক উল্লাহ, শিক্ষাসচিব আল্লামা আশেক এলাহী, সভাপতি মাওলানা মোহাম্মদ জিয়াউদ্দিন, ব্রাহ্মণবাড়িয়ার ইসলামপুর মাদ্রাসার পরিচালক মাওলানা মো. বোরহান উদ্দিন কাসেমী, সৈয়দুন্নেছা মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ ইদ্রিস, দারমা মাদ্রাসার পরিচালক মাওলানা মেরাজুল হক কাসেমী, নাটাই দক্ষিণ বিরাসার মাদরাসার পরিচালক মাওলানা মো. আবু তাহের, অষ্টগ্রাম বাজার মাদ্রাসার পরিচালক মাওলানা বোরহান উদ্দিন, আশুগঞ্জ তেড়তলা মাদ্রাসার পরিচালক হাফেজ জুবায়ের আহমেদ আনসারী ও সরাইল উচালিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম।
এছাড়াও যেসব প্রতিষ্ঠান ব্যাংক হিসাব তলব করা হযয়েছে সেগুলো হলো—সানারপাড় জামিয়াতুল আবরার হাফিজিয়া মাদ্রাসা, সিদ্ধরগঞ্জের মা. হাদুস শাইখ ইদ্রিস আল ইসলামী, আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম, আশরাফিয়া মহিলা মাদ্রাসা, আব্দুল আলী দারুস সালাম হিফজুল কোরআন মাদ্রাসা, ইফয়াজুল উলূম মুহডিচ্ছন্নাহ আরাবিয়্যাহ, নারায়ণগঞ্জের আল-জামিয়াতুল ইসলামিয়া নুরুল কোরআন মাদ্রাসা, ভূইয়াপাড়া জামিয়া মুহাম্মাদিয়া মাদ্রাসা, জামিয়াতুল ইব্রাহিম মাদ্রাসা, মারকাজুল তাহরিকে খতমে নবুওয়াত কারামাতিয়া মাতালাউল উলুম মাদ্রাসা, নূরে মদিনা দাখিল মাদ্রাসা, হাটহাজারীর জামিয়া আহদিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম, জামিয়া ইসলামিয়া হামিউস সুন্নাহ, জামিয়া ইসলামিয়া কাসেমুল উলুম, জামিয়া হামিদিয়া নাছেরুল ইসলাম, মাদ্রাসা মাহমুদিয়া মদিনাতুল উলম, ফটিকছড়ির বাবুনগর আজিজুল উলুম মাদ্রাসা, আল-জামিয়াতুল কোরআনিয়া তালিমুদ্দিন হেফজখানা ও এতিমখানা, নাজিরহাট আল জামিয়াতুল আরাবিয়া নাসিরুল ইসলাম মাদ্রাসা, জাফতনগর হাফেজুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, আজম তালুকদারবাড়ী উত্তর নিশ্চিন্তপুরের তালীমুল কুরআন বালক-বালিকা মাদ্রাসা ও এতিমখানা, চট্টগ্রামের পটিয়া পৌরসভার আল-জামিয়া আল-ইসলামিয়া মাদ্রাসা, হাফেজিয়া তালীমুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা, আশিয়া এমদাদুল উলুম মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা, চট্টগ্রাম ভুজপুর সাদীনগর ০২ নম্বর দাঁতমারা ইউপির উত্তর বারমাসিয়া হাফেজুল উলুম ইসলামিয়া মাদ্রাসা, ভুজপুর হেফজখানা দাতমারা তালিমূল কোরআন ইসলামিয়া মাদ্রাসা, আল জামিয়া ইসলামিয়া এমদাদুল ইসলাম মাদ্রাসা, আল মাহমুদ ইসলামিয়া বালক/বালিকা মাদ্রাসা, দাঁতমারা ছোট বেতুয়ার সিরাজুল উলুম মাদ্রাসা, আল-মাদ্রসাতুল ইসলামিয়া আল-আরবিয়া হেফজখানা ও এতিমখানা বালক/বালিকা মাদ্রাসা।