ঢাবির অফিস এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার থেকে ১১ এপ্রিল পর্যন্ত অফিসসমূহ বন্ধ থাকবে। করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকারি সিদ্ধান্তের সঙ্গে সমন্বয় রেখে এ সিদ্ধান্ত গ্রহণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার থেকে ১১ এপ্রিল রবিবার পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে। তবে অত্যন্ত সীমিতসংখ্যক লোকবল দিয়ে রেজিস্ট্রার অফিসের জরুরি কার্যাবলি সম্পাদিত হবে। তবে জরুরি পরিসেবাসমূহ যেমন :পানি, বিদ্যুত্, গ্যাস, চিকিত্সা, নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ জরুরি ব্যবস্থাপনা এই ছুটির আওতামুক্ত থাকবে। তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সংশ্লিষ্টদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণের অনুরোধ করা হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত নন বিশ্ববিদ্যালয়ের এমন সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে লকডাউনকালে নিজ নিজ বাসায় অবস্থান করতে হবে এবং কেউ কর্মস্থল ও ঢাকা ত্যাগ করতে পারবেন না।