অস্ট্রেলিয়ার মতো বিশ্বের অন্যান্য দেশের ক্ষতি করতে যেকোনো কিছু করতে পারে চীন। এখানকার ক্ষতিগুলো পর্যালোচনা করলেই সবাই তা অনুধাবন করতে পারবেন। কথাগুলো বলেছেন অস্ট্রেলিয়ার সাবেক সাংসদ মাইকেল ক্রোজার। স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
ক্রোজার বলেন, ‘চীনা কোম্পানিগুলো অস্ট্রেলিয়ার ওয়াইন, পর্যটন ও সামুদ্রিক মাছের শিল্প নিয়ে কাজ করেছে। তারা এসব খাতের ভয়াবহ ক্ষতি করেছে। সবকিছুর নিয়ন্ত্রণ নিয়ে তারা আমাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।’
তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ায় তারা যা করেছে বিশ্বের অন্যান্য রাষ্ট্রে তারা তা করবে না এর নিশ্চয়তা নেই। চীনা শক্তি আন্তর্জাতিক অর্থনীতিরও অনেক ক্ষতি সাধন করেছে। বিশ্বের ক্ষতি সাধনে তারা যেকোনো কিছুই করতে পারে।’
অস্ট্রেলিয়ার সাবেক এই সাংসদ আরও বলেন, ‘আমি বলবো আপনারা কখনোই চীন ও উত্তর কোরিয়ার মতো দমনকারী কমিউনিস্ট শাসন ব্যবস্থাকে বিশ্বাস করবেন না। আপনার ক্ষতি করবেই তারা।’
ইত্তেফাক/টিআর