বাধন চন্দ্র রায়, শিক্ষার্থী
পারুলিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
১। বাংলাদেশের জলবায়ু কেমন?
উত্তর:আর্দ্র, উষ্ণ ও সমভাবাপন্ন।
২। মিয়ানমারের কোথায় তুষারপাত হয়?
উত্তর:উচ ুপার্বত্য এলাকায়।
৩। নেপালের বার্ষিক গড় বৃষ্টিপাত কত?
উত্তর:১৪৫ সে.মি.।
৪। গত ৪০০০ বছরে ভূমিকম্পের ধ্বংসলীলায় পৃথিবীতে প্রায় কত লোক মারা গেছে?
উত্তর:১ কোটি ৫০ লাখ।
৫। ভূঅভ্যন্তরের যে স্থানে ভূমিকম্পের উত্পত্তি হয় তাকে কী বলে?
উত্তর:কেন্দ্র (Focus) বলে।
৬। ২০০৪ সালের ২৬ ডিসেম্বর ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামির আঘাতে কোন কোন দেশে ব্যাপক জানমালের ক্ষতি হয়?
উত্তর:ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলংকা, থাইল্যান্ড ও ভারত।
৭। ভূমিকম্প সম্ভাবনা খুব বেশি কোন দেশগুলো?
উত্তর:দক্ষিণ ক্যালিফোর্নিয়া, মধ্য জাপান, মধ্য চিলি, তাইওয়ান এবং সুমাত্রার পশ্চিম উপকূল।
৮। ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোকে কয়ভাগে ভাগ করা যায়?
উত্তর:তিন ভাগে।
৯। ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ কোন প্লেটের সীমানার কাছে অবস্থিত?
উত্তর:ইন্ডিয়ান ও ইউরোপিয়ান।
১০। বাংলাদেশে ভূমিকম্প হয়ে থাকে কিসের কারণে?
উত্তর:টেকটনিক প্লেটের সংঘর্ষের কারণে।