করোনার কারণে গতবারের মতো এ বছরও পহেলা বৈশাখের সব অনুষ্ঠানই বন্ধ থাকবে। নিজের এবং অন্যদের মঙ্গলের কথা ভেবে ঘরেই যাপন করতে পারেন বৈশাখ। ঐতিহ্যবাহী রীতিতে নববর্ষ উদ্যাপন বন্ধ থাকলেও আপনি চাইলে ডিজিটাল পদ্ধতিতে গান-বাজনা—উত্সব করতে পারেন। পরিবারের সদস্যদের মন ভালো রাখতে স্বাস্থ্যবিধি মেনে ঘরেই আয়োজন করুন বৈশাখী আসর। লিখেছেন নওশীন শর্মিলী
কেমন করে দিনটি উদ্যাপন করা হবে। পোশাক থেকে শুরু করে সেদিনের খাবারের তালিকা পর্যন্ত বৈচিত্র্য আনার চেষ্টা থাকে সবার মাঝে। পহেলা বৈশাখ উদ্যাপনের এই আয়োজনে পিছিয়ে থাকে না ফ্যাশন হাউজগুলোও। প্রতি বছরই ঐতিহ্যের সঙ্গে তাল মিলিয়ে নতুন ট্রেন্ড তৈরিতে ভূমিকা রাখে। এবারের পহেলা বৈশাখের ফ্যাশন নিয়ে কথা হচ্ছিল সেইলরের মার্কেটিং ইনচার্জ মোহাম্মদ সাইদুজ্জামানের সঙ্গে। তিনি বলেন, ‘আসছে বৈশাখে পোশাকে বাঙালিয়ানা এবং ফ্যাশন ট্রেন্ড অনুযায়ী নতুন ধারার এথনিক মোটিফ দিয়ে বৈশাখী আয়োজন সাজিয়েছে সেইলর। এবারের এই কালেকশনের নামকরণ করা হয়েছে ‘সাজো রঙের মেলাতে!’ গতবছর এইদিনে বাঙ্গালির প্রাণের উত্সব উদ্যাপিত হবে পান্তা ইলিশে, মঙ্গল শোভাযাত্রা আর রমনার বটমূলের বৈশাখী গানে, এমনটাই চাওয়া ছিল আমাদের। কিন্তু সময়ের প্রেক্ষিতে উদ্যাপিত হয়নি সেইলরের গত বছরের বৈশাখী আয়োজন ‘ঐতিহ্যের উত্সব’। তাই এই বছর নিউ নরমাল রীতির সঙ্গে নতুন করে প্রাণের উত্সবকে স্বাগত জানাতে আর বৈশাখের রঙের মেলাতে সাজতে সেইলরের ই-কমার্স সেইলর ডট ক্লদিং (sailor.Clothing) এবং সকল আউটলেটে পাওয়া যাচ্ছে পুরো বৈশাখ কালেকশন। বিভিন্ন প্যাটার্ন, ব্লক, অ্যাপলিক, এমব্রয়ডারি, কারচুপিস, ঐতিহ্যবাহী লোকজ কারুশিল্পের সংমিশ্রণে নতুন ধারার মোটিফে এথনিক এবং ফিউশন ফ্যাশনের সমারোহে সাজনো হয়েছে পুরো কালেকশন। ছেলেদের পাঞ্জাবিতে হেরিটেজ মোটিফের পাশাপাশি বিভিন্ন এবস্ট্রাক্ট প্রিন্ট, স্ট্রাইপ, নকশীকাঁথা, এথনিক মোটিফে আরামদায়ক কটন কাপড়ে ডিজাইন ক্লাসিক এবং ফিউশন ধারার করা হয়েছে। ভিন্ন রঙয়ের আমেজে ফুলেল নকশায় প্রিন্ট এবং গ্লাসওয়ার্ক মোটিফে এই সময়ের আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে সাজানো হয়েছে মেয়েদের পুরো কালেকশনটি। যেখানে থাকছে কুর্তি, থ্রি-পিস, লং এবং মিডিয়াম লেন্থের টপস।’
এ দিনটিকে কেন্দ্র করে অনেকেই প্রিয় মানুষদের নিয়ে পরিকল্পনা করেন। দিনের একবেলা কাছের মানুষদের নিয়ে আড্ডায় মেতে না উঠলে পরিপূর্ণতা পায় না বিশেষ এই দিন! তাই করোনাকালেও ঘরে বসেই আনন্দ আড্ডায় মেতে উঠতে পারেন স্বাস্থ্যবিধি অনুসরণ করে।
পোশাক ও ছবি সেইলর